সাভার (ঢাকা)সংবাদদাতা: সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন বিএনপির নেতৃবৃন্দরা।
আজ বুধবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে দেখতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। এ সময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
মোঃ: খোরশেদ আলম বলেন,আমরা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ শিশুটির পাশে দাঁড়ানোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছি। পাশাপাশি শিশুটির হৃদপিন্ডে অস্ত্রপাচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
গত ২০ ফেব্রুয়ারী সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া দুই মাসের অসুস্থ এক মেয়ে শিশুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় এক বৃদ্ধা কামরুন্নাহার ।
সেখানে শিশুর চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকরা ওই শিশুকে পরীক্ষা- নিরীক্ষা করে দেখেন তার হৃদপিন্ডে ছিদ্র রয়েছে। আর এ চিকিৎসা খুবই ব্যয়বহুল বলে হাসপাতালেই পড়ে ছিল শিশুটি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments