ডেস্ক রিপোর্ট: ৭১ এর যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া রাবি-ঢাবিতে প্রতিবাদ মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।
বুধবার ( ২৮ মে ২০২৫ খ্রি. ) ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা'র কেন্দ্রীয় দপ্তর মনজুর আলম মিঠু এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ লিপি পাঠিয়েছেন।
ফ্যাসিবাদবিরোদী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান এক যুক্ত বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭১ এর যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়াসহ রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলে ইসলামি ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলা আরেকবার প্রমাণ করলো যে অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদী শক্তিগুলোর পৃষ্ঠপোষক। সারাদেশে মব-সন্ত্রাস করে দুর্বৃত্ত মৌলবাদীরা বিভিন্ন স্থাপনা-মুক্তিযুদ্ধসহ বিভিন্ন লড়াই-সংগ্রামের স্মৃতিচিহ্ন, বাড়ী-ঘর, মাজার, অফিসে হামলা-ভাংচুর করেছে এবং দখল করেছে। নারীদের স্বাধীন চলাফেরায় বাধা প্রদানসহ অশ্লীল ভাষায় আক্রমণ করেছে। এক্ষেত্রে সরকার শুধু নিরব দর্শকের ভূমিকাই পালন করেনি, কোথাও কোথাও সন্ত্রাসীদের সহযোগিতা করেছে। সরকার শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা তো দূরের কথা, মালিকদের পক্ষ নিয়ে প্রতিনিয়ত শ্রমিক আন্দোলনে হামলা-মামলা-গ্রেফতার করে যাচ্ছে। তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের পাহারাদারের ভূমিকা পালন করার কারণে একদিকে কৃষকরা ফসলের লাভজনক মূল্য পাচ্ছেনা, অন্যদিকে সাধারণ ভোক্তারা অস্বাভাবিক উচ্চমূল্যে নিত্যপণ্য ক্রয় করতে বাধ্য হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন সরকার পতিত ফ্যাসিস্ট হাসিনাসহ তার সহযোগীদের যথার্থ বিচার এবং গণ-অভ্যুত্থানে আহতদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করেনি। কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকাসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর স্বার্থে চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে লিজ, বিদেশীদের সমরাস্ত্র তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতিসহ মানবিক করিডর প্রদানের সিদ্ধান্ত নিয়ে দেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
তারা অবিলম্বে ৭১ এর সকল যুদ্ধাপরাধীর বিচার, ধর্ম ভিত্তিক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার জোর দাবি জানান। নেতৃবৃন্দ রাবির শান্তিপুর্ণ প্রতিবাদ মিছিলে হামলাকারী এবং ২৪এর গণ-অভ্যুত্থানের পর থেকে যারা মব-সন্ত্রাস করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments