রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় তিনটি আশ্রায়ন প্রকল্পের পুরাতন ব্যারাকের ঘর না ভেঙ্গে সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ী আশ্রায়ন প্রকল্প,মহিষাপোতা আবাসন ও গুচ্ছগ্রামের ১৬০ টি পরিবারের সদস্যরা তাদের ব্যারাকের পুরাতন ঘরগুলো না ভেঙে সংস্কারের ( মেরামত) দাবীতে ২৬ নভেম্বর রবিবার সকালে বানারীপাড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালণ করেন। এ দাবিতে তারা বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। আশ্রায়ণ প্রকল্পের ব্যারাকগুলোতে বসবাসরত পরিবারগুলো মনে করছেন, পুরাতনগুলো ভেঙ্গে নতুন সেমি পাকা ঘর নির্মাণ করা হলে তাদের দখলে থাকা সম্পত্তি কমিয়ে দুই শতাংস করে দেওয়া হবে। এছাড়া ব্যারাকের ঘরগুলোর সঙ্গে তাদের নিজস্ব খরচে নির্মাণ করা বারান্দাসহ বিভিন্ন স্থাপনা,গরু-ছাগল,হাস-মুরগী ও কবুতর পালণ এবং গড়ে তোলা সব্জি বাগান ক্ষতিগ্রস্থ হবে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন জাহান তন্বী বলেন, জমি ও উপকারভোগীর সংখ্যা ঠিকই থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু বসবাস অনুুপযোগী জরাজীর্ণ ব্যারাকগুলো ভেঙ্গে নতুন সেমি পাকা একক ঘর নির্মাণ করে দেওয়া হবে। তারা হয়তো ভুল ধারণা থেকে এ মানববন্ধন করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments