ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোরে পাহারাদারের হাত-পা বেঁধে এলপি গ্যাসের গোডাউন লুটপাটের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, কুট্টাপাড়া এলাকায় সেনা এলপি গ্যাস ডিপো রিফাত ট্রেড এজেন্সির গোডাউন রয়েছে। সেখানে ভোর রাতে দূর্বৃত্তরা ঢুকে পাহারাদারের মুখে গামছা দিয়ে ডেকে ফেলে। এসময় তারা পাহারাদারে হাত-পা বেঁধে গ্যাস সিলিন্ডার লুট করার চেষ্টা করে। পরে পাহারাদার তার হাতে থাকা টর্চলাইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
সেনা কল্যাণ সংস্থার সেনা এলপি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশনের মালিক জিয়াউল আমিনের ছেলে রিফাত বিন জিয়া বলেন, আমাদের ডিপো লুটপাট করার চেষ্টা করা হয়েছে। এর সিসিটিভি ফুটেজ রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে। ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল ও উপজেলার অরুয়াইলে ডিস্ট্রিবিউশন অফিস আছে। এরআগেও অরুয়াইল-রানিদিয়া বাঁশের সেতুর উপর থেকে আমার বাবার কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় আমরা করে মামলা দায়ের করেছি। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, এমন একটি ঘটনা ইতিমধ্যে শুনেছি। তবে ডিস্ট্রিবিউশনের কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments