কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ব্যান্ড বাজিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন তার ভাই সিআইপি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপ-মহাদেশের প্রখ্যাত চিকিৎসক মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়ার পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এড্য.ড.শামিম আল সাইফুল সোহাগ, কুয়াকাটা আওয়ামীললীগের সভাপতি আ: বারেক মোল্লা, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, রাঙ্গাবালী উপজেলার আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন। এছাড়া কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর থানা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিলের সময় অনেকটা উচ্ছ¦সিত ছিলো নেতাকর্মীরা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মনোনয়ন পত্র দাখিল শেষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব সাংবাদিকদের বলেন, সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এই এলাকায়। তাই পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে তিন লক্ষ ভোটার বঙ্গোবন্ধু কন্যাকে নৌকা মার্কায় ভোট দিয়ে কৃতজ্ঞা প্রকাশ করার আপেক্ষায় রয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments