ডেস্ক রিপোর্ট: ঈদের পর আন্দোলন, অনেক বছর ধরেই বলে আসছে বিএনপি। কিন্তু তা হয়নি। এবার বৃহত্তর মঞ্চ গঠনের মাধ্যমে আন্দোলনের যে ঘোষণা, তাও কি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে।
বাম জোটের প্রধান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২০১৪ বা ২০১৮ সালের মতো আরেকটা তামাশা বা ব্যর্থ নির্বাচনের দায় নেওয়া বাংলাদেশের মানুষ পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন একটা নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আন্দোলন শুরু হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রোজার জন্য খানিকটা স্থগিত আছে। রোজা গেলেই বুঝতে পারবেন, ইনশাআল্লাহ।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি নিশ্চিত, ঈদের পর রাজনীতির স্থির পানিতে ঢেউ উঠবে। সরকার যদি পূর্বের ন্যায় কোনো পরিকল্পনা করে সেটা দেশকে ভয়ানক ক্ষতির দিকে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি বলবো সুষ্ঠুভাবে নির্বাচন করুন। ফলাফল যাই হোক আপনাদের ভয়ের কারণ নাই। আপনি যদি হারেনও আপনার প্রতি যেনো কোনো অন্যায় আচরণ না হয়, সেটা আমরা দেখবো। -আমাদের সময়.কম
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments