রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আমিরোন বেগম নামের এক বিধবা বৃদ্ধা নারীর পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) সকালে প্রতিপক্ষরা বসতবাড়ির ওই সম্পত্তিতে থাকা চারটি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আমিরোন বেগম (৭৫) একই এলাকার জিয়া ঢালী ও পাঁচ সহোদর (৪০) শাকিল খান(৪৬), জিহাদ খান (৩৮), জাহিদ খান (৩৬), তাওহিদ খান (৩৩) ও টুটুল খান (৩০)কে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে বুধবার (২ জুলাই) সকালে বিবাদীরা আমিরোন বেগমের বাড়িতে গিয়ে জোরপূর্বক তার ৪টি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা করেন। এসময় তাদের বাধা দিতে গেলে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পত্তির কাগজপত্র নিয়ে দুই পক্ষকে এদিন সন্ধার পরে থানায় যেতে বলেন। বিবাদীরা ক্রয়সুত্রে ৪৭ শতক সম্পত্তির মালিকানা দাবি করেন। অপরদিকে বাদী আমিরোন বেগমের দাবি বিবাদীরা তাদের বাড়ির ২০৯ নম্বর দাগে ক্রয়সুত্রে মাত্র ১০ শতক সম্পত্তির মালিক হলেও ওই দাগে ৪২ শতক জবরদখল করতে চায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, দুই পক্ষের মালিকানার কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments