পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ও কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি অটোরিক্সা ও দুটি ব্যাটারি উদ্ধার হয়েছে। নগরীর দামকুড়া থানা পুলিশ গতকাল রোববার ও সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো আকাশ (১৯), রাহিম (১৯) ও রিয়াজ আলী (২০)। আকাশ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সিপাইপাড়ার মৃত আলমের ছেলে,রাহিম একই এলাকার আনোয়ার হোসেন মুক্তারের ছেলে ও রিয়াজ কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়ার মৃত টুকু মিয়ার ছেলে।
নগর পুলিশ জানায়,গত ২ অক্টোবর রাত পৌণে ৮ টায় নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড় হতে যাত্রীবেশে তিন ব্যক্তি দামকুড়া হাটে যাওয়ার কথা বলে নজরুল ইসলামের অটোরিক্সায় উঠে। রাত সাড়ে ৯ টায় দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছাইলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে নজরুলের গলা চেপে ধরে চোখে মরিচ লাগিয়ে দেয়।
এরপর তারা নজরুলকে এলোপাতাড়ি মারপিট করে এবং তাঁর অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গত ১১ রাত সাড়ে ৯ টায় ওই ছিনতাইকারীরা সেন্টু মিয়ার কাছ থেকে একই ভাবে দামকুড়া থানার জোতরাবোন এলাকা হতে অটোরিক্সা ছিনিয়ে নেয়। এই দুটি ঘটনায় দামকুড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়।
মামলার সূত্র ধরে নগরীর কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ও তাঁর টিম ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।
দামকুড়া থানা পুলিশের ওই টিম নগর পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। এরপর দামকুড়া থানার ওই টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮ টায় নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামি আকাশকে গ্রেফতার করে এবং তাঁর দেওয়া তথ্যমতে একই এলাকা হতে সোমবার ভোর ৫ টায় অপর আসামি রাহিমকে গ্রেফতার করে। আসামি আকাশ ও রাহিমের দেওয়া তথ্যমতে সকালে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রিয়াজকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে দামকুড়া থানার সুলিতলা ব্রিজের নীচ হতে ছিনতাই করা অটোরিক্সার দুইটি ব্যাটারি ও আশগ্রাম হতে একটি ব্যাটারিবিহীন অটোরিক্সা উদ্ধার হয়।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments