আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের প্রভাবে পাকিস্তানে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এতে চরম সংকটে পড়েছেন দেশটির প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে হিজড়া সম্প্রদায়। জীবনযাত্রার ব্যয় মেটাতে না পেরে দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শত শত হিজড়া।
জানা গেছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই পাকিস্তানে জ্বালানি সংকট তীব্র হয়েছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় জ্বালানির দাম সমন্বয় করতে হয়েছে বলে জানানো হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে।
পাকিস্তানের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের মার্চে দেশটির শহরাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৮ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্টেট ব্যাংক অব পাকিস্তান নীতি সুদের হার বাড়িয়ে ১১ দশমিক ৫ শতাংশ করেছে, যা গত প্রায় তিন বছরের মধ্যে প্রথম বৃদ্ধি। কিন্তু এতেও বাজারে স্বস্তি ফেরেনি।
এই মূল্যস্ফীতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয় এবং অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের ওপর। শ্রমিক, রিকশা চালক ও রেল কর্মীরা ইতোমধ্যে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন হিজড়া সম্প্রদায়ের সদস্যরা। তাদের অভিযোগ, কাজ কমে গেছে, অনুষ্ঠানে ডাক পড়ছে না, ভিক্ষাও মিলছে না, কিন্তু খরচ বেড়েছে কয়েক গুণ।
গত মে মাসেও খাইবার পাখতুনখোয়ার হরিপুর শহরে কয়েক ডজন হিজড়া শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন। এবার করাচি, লাহোর ও পেশোয়ারে শত শত হিজড়া একযোগে রাস্তায় নেমেছেন। করাচি প্রেস ক্লাবের সামনে তারা শান্তিপূর্ণভাবে জড়ো হয়ে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভকারীরা সরকারের কাছে জ্বালানির দাম কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা চালুর দাবি জানিয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, যুদ্ধ তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। অনেকের নিয়মিত আয় বন্ধ হয়ে গেছে। সরকার যদি দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তারা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments