আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একজন দ্বায়িত্বশীল কর্মকর্তা রোববার এ কথা নিশ্চিত করেছেন ।
বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর দ’ুটি রানওয়েতে আঘাত হানে। এ কারণে সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে।
রানওয়ে মেরামতের কাজ চলছে। রোববার দিনের শেষে বিমানবন্দর সচল হবে বলে তিনি আশা করছেন।
কাবুলে বেসামরিক বিমান কর্তৃপক্ষের একজন কর্মকর্তাও এ হামলার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কান্দাহারের উপকন্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে।
সরকারি বাহিনীর লজিস্টিক সার্পোটের জন্য কান্দাহারের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments