রাজশাহী অফিস: রাজশাহীর মোহনপুরে মৌগাছি কলেজের উৎসবমুখুর পরিবেশে উদযাপন করা হয়েছে রজত জয়ন্তী। বুধবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে এ রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়। কলেজটির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রাটি মৌগাছী বাজার প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মৌগাছি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনতাজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা জি এ এম আব্দুল আওয়াল, কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য আলহাজ¦ কোরবান আলী সহ অনেকে।
এ সময়ে কলেজটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০০০ সালে মোহনপুর উপজেলায় মৌগাছি কলেজটি প্রতিষ্ঠিত ও ২০০৫ সালে স্বীকৃতি প্রাপ্ত হলেও শুধুমাত্র অত্র কলেজের সাবেক অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের নানান দুর্নীতি ও অনিয়মের কারণে আজ অবধি কলেজটি এমপিওভুক্ত হয়নি।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments