জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার 'ডি' (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে ছাত্রীদের ১৫৫ টি আসনের বিপরীতে ৩৭ হাজার ৩২১জন ভর্তি ইচ্ছুর পরীক্ষার মাধ্যমে শেষ হয়।
জীববিজ্ঞান অনুষদের আগামীকাল বুধবার ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৩২ হাজার ৯৫জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১জন।
পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম ফার্মেসী, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা বিভাগ এবং জাবি স্কুল ও কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, রেজিস্ট্রার মোঃ আবু হাসান, প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান প্রমুখ উপাচার্যের সঙ্গে ছিলেন। পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান। আগামী ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার 'বি' ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ), আইবিএ-জেইউ এবং 'ই' ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments