জুলফিকার আলী, কলারোয় (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি
এলাকার ৩০জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮আগস্ট) সকালে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে ওই প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার সুভ্রাংশু শেখর দাস এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ ড. মোহাম্মাদ হুমায়ন কবীর। এসময় উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা সহকারী কৃষি অফিসার নাজসুল মোড়ল, গৌরাঙ্গ জোয়াদ্দার প্রমূখ। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৩০জন কৃষক-কৃষাণীর মধ্যে সাটিফিকেট প্রদান করা হয়। কন্দাল ফসল উৎপাদনকারী কৃষক-কৃষাণীর মধ্যে সাটিফিকেট বিতরণ করেন-উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক ।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments