জাবি প্রতিনিধি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সরকার ও রাজনীতি বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জাবি ইয়েস গ্রপের মাসিক বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র নিশাত আবদুল্লাহ।
অপরদিকে, ডেপুটি টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান ধ্রুব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪৯ ব্যাচের ছাত্রী নিশিমণি।
নির্বাচন পরিচালনা করেন জাবির সরকার রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জাবি ইয়েস গ্রুপের টিম কো-অর্ডিনেটর ইয়াসমিন আরা বেবী, বিদায়ী কমিটির টিম লিডার শরিফুল ইসলাম, ডেপুটি টিম লিডার সুস্মিতা বিনতে সহ জাবি ইয়েস গ্রুপের সদস্যরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments