স্টাফ রিপোটার: “সাম্রাজ্যবাদ তার অস্তিত্ব রক্ষার জন্য বিশ্বব্যাপী যুদ্ধের দামামা বাজাচ্ছে। কিন্তু কোন যুদ্ধই তার অস্তিত্ব রক্ষা হবে না। সাম্রাজ্যবাদের পতন অনিবার্য। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিশ্বব্যাপী আগ্রাসী ভূ-রাজনীতি নীতি গ্রহণ করেছে। পুঁজিবাদের এই আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে বিশ্বের দেশে ব্যাপক বিক্ষোপ শুরু হয়েছে। বাংলাদেশে সাম্রাজ্যবাদের ক্রীড়ানক হিসাবে জামাত-বিএনপি কাজ করছে।”
আজ ২২ এপ্রিল ২০২৪ সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব -এর জহুর হোসেন চৌধুরী হলে মহামতি কমরেড লেনিনের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় পার্টি সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ অভিমত প্রকাশ করেন। পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ধারণাপত্র পাঠ করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শমশির। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপাক খায়রুল ইসলাম রুপম, পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল। সভা সঞ্চালনা করেন পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড কিশোর রায়। সভায় কবি সুকান্ত ভট্টাচার্যের লেনিন কবিতাটি আবৃত্তি করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন।
কমরেড মেনন আরো বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে বর্তমান বাস্তবতা ভিত্তিতে জনগণের মুক্তির সংগ্রাম বেগবান করার কর্মসূচি নিয়ে জনগণের পাশে থকাতে হবে। এ নিয়ে পার্টি নেতা কর্মীদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব থাকার কোন অবকাশ নেই। ওয়ার্কার্স পার্টি বিগত ১৫ বছরের জোট আন্দোলনের মধ্যদিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে জনগণের মুক্তির সংগ্রামকে জোরদার করতে হবে।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments