চট্টগ্রাম অফিস: কক্সবাজার টেকনাফের ঊনচিপ্রাং সীমান্তে বিজিবির অভিযানে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র টহলদল অদ্য ১৩ অক্টোবর ২০২৪ তারিখ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে খালেরমুখ নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র টহলদল খালেরমুখ এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে নাফ নদীর তীরে জঙ্গলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ভোর ০৪৫০ ঘটিকায় বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের হাতে থাকা পোটলা ফেলে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল উল্লেখিত স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments