কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সংহিসতার মামলায় একজনকে গ্রেফতারের পর মহিপুর থানাভবন ঘেরাও কর্মসূচী ভন্ডুল করেছে পুলিশ। প্রায় তিন শতাধীক বিক্ষুদ্ধ জনতা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ধাওয়া পল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৮ পুলিশের সদস্যসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত এসআই আব্দুল হালিম (৪৭) ও কনস্টেবল আফজাল হোসেন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছে। এছাড়া বাকিরা স্থানীয় পর্যায় চিকিৎসা নিয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে জলিল ঘরামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লতাচাপলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল জলিল ঘরামীর ছোট ভাই মো.খলিল ঘরামীর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে বিজয়ী প্রার্থী আবুল হোসেন কাজী’র সমর্থক কবির মোল্লাকে বেধড়ক মারধর করেন। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কবির মোল্লার স্ত্রী মোসাঃ শিউলী বেগম বাদী হয়ে শুক্রবার দুপুরে খলিল ঘরামীকে প্রধান আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামী খলিল ঘরামীকে গ্রেফতার করেন। তাকে মুক্ত করতে তিন শতাধিক নারী পুরুষ থানাভবন ঘেরাও করে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, আসামী ছিনিয়ে নেয়ার জন্য জলিল ঘরামী নেতৃত্বে তিন শতাধীক জনতা থানার সামনে জড়ো হয়। তাদেরকে বারবার সরে যেতে অনুরোধ করা হয়। এতে তারা কর্ণপাত করেনি। পরে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এসময় এস আই হালিম হওরাদার,কনস্টেবল আফজাল,ওবাদুল,মিলন, নরী পুলিশ নাসরিন, শিলা রানি, লিজা ও নাহার আহত হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে জলিল ঘরামী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । হামলাকারীদের দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
সব মন্তব্য
No Comments