স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, ডামি নির্বাচনে ডামি প্রার্থী দিয়েও সরকার তাদের প্রহসনের নির্বাচনে জনগণকে ফাদে ফেলতে পারেনি। উল্টো জনগণ তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছে। জনগণ জানে এ নির্বাচনও ৭ জানুয়ারির মত আমরা আর মামুদের নির্বাচন।
তিনি বলেন, সরকার নিজেদের অবৈধভাবে ক্ষমতায় ধরে রাখতে নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। ৭ জানুয়ারির মত তামাসার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে কলুষিত করেছে। আর উপজেলা নির্বাচনের নামে তামাশা করে তৃনমুল পর্যায়েও সরকার অবৈধভাবে তাদের ক্ষমতা বিস্তার করার অপচেষ্টা করছে।
বুধবার রাতে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের এক যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী কতৃর্ক জোরালোভাবে শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম—নির্যাতন। এগুলো করে কোনো লাভ নেই। জেল-জুলুম শহিদ জিয়ার সৈনিকেরা আর ভয় পায় না। আমরা অনেক অত্যাচারিত হয়েছি। এখন প্রতিরোধের সময় এসেছে। সকল অন্যায়ের জবাব দিতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
সভায় মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা আর নেতাকর্মীদের মুক্তি চাই না। এরা গণতন্ত্রের সৈনিকদের মুক্তি দিবে না। দূর্বার আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মুক্ত করতে হবে। মুক্ত করতে হবে গণতন্ত্রকে। এরজন্য জীবনবাজি রেখে হলেও দেশ বাঁচানোর সংগ্রামে ঝাপিয়ে পড়ার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকার সবসময় ভয়ে অস্থির থাকে এই বুঝি তাদের ক্ষমতা চলে গেলো। কারণ, তারা অবৈধভাবে টিকে আছে। এরা কাগুজে বাঘ। এরা মুখে হুমকি-ধমকি দিলেও বাস্তবে খোলস। তাই সবসময় পুলিশ-র্যাব দিয়ে নিরাপদ আশ্রয়ে থেকে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন করছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেন, সরকার দাবি করছে দেশনেত্রী খালেদা জিয়াকে সর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আমেরিকা সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানেও বলা হয়েছে, বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমরা কোনো করুনা চাই না। জনগণই একদিন খালেদা জিয়াকে মুক্ত করবে। তবে, উন্নত চিকিৎসার অভাবে যদি বেগম জিয়ার কিছু হয়, তাহলে এ সরকার পালিয়েও পাড় পাবে না।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় যৌথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, তানভীর আহমেদ রবিন, হাজী মনির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিকদলের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহিলা দলের রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস বেগম, ছাত্রদলের পূর্বের আহবায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহবায়ক পাভেল সিকদার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments