স্টাফ রিপোর্টার : টুরিস্ট পুলিশের এসপি প্রয়াত দেওয়ান লালন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার বন্ধু ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ স্মৃতিচারণ করেন তিনি।
স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘বাপ্পি, এসপি দেওয়ান লালন আহমেদ, আমার বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেট এবং বন্ধু; বাপ্পি পড়ত সরকার ও রাজনীতি বিভাগে আর আমি ইংলিশ ডিপার্টমেন্টে। দীর্ঘদিনের পথচলায় সম্পর্কটা কেবল ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতরই হয়েছে।
ঈদের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে খুলনায় গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের আমাদের আরেক বন্ধু কমলেশের অনুরোধে খুলনার বটিয়াঘাটায় তার মায়ের নামে প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমে চেক বিতরণ করতে গেলাম ঈদের দিন বিকেলে। ওখান থেকেই বাপ্পির সঙ্গে ফোনে শেষ কথা আমার। বৃদ্ধাশ্রমটির উপদেষ্টা হিসেবে মাস ছয়েক আগে আমি আর লালন একসঙ্গে এরকম এক চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সুলতা দেবী সেবাশ্রম (বৃদ্ধাশ্রম) এর প্রতিষ্ঠাকালীন চারজন উপদেষ্টা প্রফেসর ড. আফসার আহমেদ, সাবেক অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; এস এম শফিউল্লাহ, গাজীপুরের এসপি, খুলনার তৎকালীন পুলিশ সুপার; এসপি দেওয়ান লালন আহমেদ এবং আমি; তন্মধ্যে ইতোমধ্যেই দুজন মৃত্যুবরণ করেছেন।
বাপ্পি ছিল তুখোড় একজন গীতিকার। সাহিত্যের ছাত্র হিসেবে গীত নিয়ে আমার সঙ্গে তার দীর্ঘ আলোচনা-সমালোচনা হতো। হোয়াটসঅ্যাপে তার নিজের কাজের প্রতিনিয়ত আপডেট পাঠাত; পরামর্শ চাইত। নিজের লেখা দুটি বইও অফিসে এসে আমাকে দিয়ে গেছে। খুলনায় টুরিস্ট পুলিশে ওর পোস্টিং থাকা অবস্থায় যতবার খুলনা গেছি লম্বা সময় একসঙ্গে কাটিয়েছি। এই দীর্ঘ মেলামেশায় তার সম্পর্কে আমার সহজ স্বীকারোক্তি- He is a good soul, indeed.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ বনানী, বিস্তীর্ণ লেক এবং খোলা প্রান্তরের মতো অপার্থিব এক মোহময় পরিবেশে যে সম্পর্কের সৃষ্টি, তা কি কখনও শেষ হওয়ার?
মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা- বন্ধু দেওয়ান লালন আহমেদ বাপ্পিকে বেহেস্তে নসিব করুন।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments