ডেস্ক রিপোর্ট: মুল্লুক চলো আন্দোলনের ১০২ তম বছর স্মরণে ২০ মে কে “ চা শ্রমিক দিবস” হিসাবে রাষ্ট্রীয় ঘোষণা এবং চা শ্রমিকদের সবেতন ছুটি, দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণসহ ৭ দফা দাবিতে আজ ১৯ মে শুক্রবার, সকাল ১০টায়, পুরানা পল্টন মোড়ে চা শ্রমিক সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর ডাকযোগে স্মারকলিপি প্রদানের কর্মসুচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি’র সভাপতিত্বে এবং উপদেষ্টা ্অ্যাড. আবুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত চা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও স্কপের যুগ্ম সমন্বয়ক শামীম আরা, সমগীত সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক অমল আকাশ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর, ্অ্যাড. মঈনুর রহমান মগনু, অ্যাড. জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক দীপাঙ্কর ঘোষ, সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য কাজল রায়, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্লা বৈদ্য প্রমুখ।
সমাবেশে প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলিপির কপি পড়া হয় এবং উপস্থিত চা শ্রমিক প্রতিনিধিদের অনুমতি গ্রহণ করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ মজুরী বোর্ড ও মজুরী কাঠামো নির্ধারণ করে মানসম্মত জীবনযাপনের জন্য কমপক্ষে ৬০০ টাকা মজুরী ঘোষণা এবং বর্তমান এরিয়ারের সম্পূর্ণ মজুরি পরিশোধ, চা শ্রমিকদের ভুমির অধিকারের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা এবং চা বাগানের জমি ইকোনোমিক জোনসহ অন্য কোনো প্রজেক্টে ব্যবহার না করা, পর্যাপ্ত স্কুল, হাসপাতাল তৈরী করে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা, বৃদ্ধ বয়সে চলার উপযোগী পেনশনের ব্যবস্থা এবং শ্রম আইনের বিদ্যমান বৈষম্য দুর করা, চা যুবগোষ্ঠীর জন্য কাজের ব্যবস্থা করা জন্য আপনি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং ২০ মে কে চা শ্রমিক অধিকার দিবস হিসাবে রাস্ট্রীয় স্বীকৃতি এবং সবেতন ছুটি ঘোষণার জোর দাবি জানিয়ে বলেন চা শ্রমিকসহ শ্রমজীবী মানুষদের প্রায় দাসত্বের জীবন থেকে উন্নিত করা ছাড়া এস,ডি,জি কিংবা মধ্য আয়ের দেশ কোনো কিছুই গ্রহণযোগ্য হবেনা। আর শ্রমিকদের সাথে প্রতারণামূলক পদক্ষেপ বেশি দিন বাধাহীনভাবে চলবে না। এরিয়ারের বকেয়া সম্পূর্ণ পরিশোধ করা না হলে উদ্ভুত অসন্তোষের দায় বাগান মালিকদের বহন করতে হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করেন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments