ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের দৌলতপুরের বাসিন্দা নারায়ণ চক্রবর্তী (৬১)। নারায়ণের জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে পূজা–অর্চনায়। কিন্তু জীবনের এ বেলায় এসে তাঁর শরীরে ধরা পড়েছে ক্যানসার। ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে আড়াই মাস ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
বর্তমানে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন নারায়ণ চক্রবর্তী। সেখানে কেমোথেরাপি নিচ্ছেন। ক্যানসার থেকে সেরে উঠতে তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে তাঁর চিকিৎসার পেছনে তিন লাখ টাকা খরচ হয়েছে। ধারদেনা করে এ টাকা জোগাড় করে বাবার চিকিৎসা চালিয়েছেন তাঁর একমাত্র ছেলে কার্তিক চক্রবর্তী।
পোশাক কারখানায় কাজ করা কার্তিক জানিয়েছেন, বাবার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর একার পক্ষে কোনোভাবে এই অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই বাবাকে সুস্থ করে তাঁর মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা: কার্তিক চন্দ্র চক্রবর্তী, সঞ্চয়ী হিসাব নং: ০০১.২১০.০০১.৮৫৫৫, রাউটিং নং: ২০৫২৬৪৩০৪, সাউথইস্ট ব্যাংক লি., শ্যামলী শাখা, ঢাকা। বিকাশ, নগদ ও রকেট: ০১৯১১৭৩২৭৬৮।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
সব মন্তব্য
No Comments