নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বনবেলঘরিয়া নারায়নপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নাটোর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর থানাধীন বনবলেঘরয়িা বাইপাস মোড়ে ঢাকা-রাজশাহীগামী মহাসড়করে উপর এবং অপর একটি টিম নাটোর জেলার বনবলেঘরয়িা নারায়ন পাড়া কবরস্থানরে সামনে ঢাকা -রাজশাহী গামী মহাসড়করে উপর হতে আসামী মোঃ ইসমাইল মিয়া (২৬), পিতা-মোঃ মুর্শিদ মিয়া, মাতা-মোছাঃ নূর বাহার বেগম, সাং-খড়কী পশ্চিমপাড় চারু মেম্বার বাড়ি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, মোঃ তারেক আহম্মেদ সুমন(২৬), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-মোছাঃ তাসলিমা বেগম, সাং-বাকুয়া ফকিরপাড়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, মোঃ আবু হানজালা (২১), পিতা- মোঃ আব্দুল রাকিব, মাতা-মোছাঃ সেরিনা খাতুন, সাং-নয়লা ভাঙ্গা শেরোটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, মোঃ পারভেজ আলী(২২), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মোছাঃ পারভীন খাতুন, সাং-শেরোটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জগণকে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীগণের হেফাজত হতে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন । নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় বলেন, জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান কার্যক্রম অব্যাহত পরিচালনা করছে। এই ধারা অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments