ডেস্ক রিপোর্ট: তিন বাম সংগঠনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ৭ দিনের চীন সফর শেষে রবিবার (৩০ জুলাই) দুপুরে দেশে ফিরলেন। ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল ও জাসদের এই প্রতিনিধি দলে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,
সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাংসদ লুৎফুন নেসা খান বিউটি, তসলিমা খালেদ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু,
সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া কমিটির সহ-সভাপতি আহামেদ আলী
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ূয়া প্রমুখ।
সফরকালে নেতৃবৃন্দ চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দ এবং ইউনান প্রদেশের পার্টি ও সরকারের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। এছাড়া বাম নেতারা কুনমিং ও ইউনান প্রদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এ সময় নেতাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
গত ২৪ জুলাই দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইষ্টার্ণ এয়ারলাইন্সে তারা চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। নেতৃবৃন্দকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। তার আগের দিন সন্ধ্যায় চীনা দূতাবাসে সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments