স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কদিন আগে আওয়ামী লীগের একটি সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন এখন থেকে বিরোধীদলের উপর কোন ধরনের আক্রমণ করা হবে না তাদেরকে তাদের কর্মসূচি করতে দেয়া হবে গণভবন ঘেরাও করলেও তাদেরকে কিছু বলা হবে না। আমি গতকালও বলেছি উনি( প্রধানমন্ত্রী) মিথ্যা কথা বলেননি। কারন উনি বলেছেন কাউকে আক্রমন করা হবে না কিন্তু কাউকে যে হত্যা করা হবে না এই কথা তিনি তখন বলেননি। মূলত তিনি বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা নয়, হত্যা করার কথা বলেছেন।
শুক্রবার(২ সেপ্টেম্বর) বগুড়ায় বিএনপি পার্টি অফিসের সামনে নারায়ণগঞ্জে গতকাল পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজার পূর্বে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করা হয়েছে অস্বাভাবিকভাবে, সেটার প্রতিবাদ করছে জেলায় উপজেলায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, এটুকুই সহ্য করতে পারেননি প্রধানমন্ত্রী। ভোলায় হত্যা করলেন নূরে আলম,বআব্দুর রহিমকে। গতকাল নারায়ণগঞ্জে হত্যা করলেন শাওনকে। আজ নুরে আলম, আব্দুর রহিম এবং শাওনের যে রক্তমাখা শার্ট আজকে এই শার্ট জাতীয়তাবাদী শক্তির তথা বিএনপির প্রানের পতাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা হয়তো নিহত শাওনের মায়ের হৃদয় বিদারক কান্না থামাতে পারবো না। কিন্তু জাতীয়তাবাদী শক্তি যদি জেগে থাকে তাহলে আমরা দেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো, গণতন্ত্র রক্ষা করতে পারবো স্বার্ভভৌমত্ব রক্ষা করতে পারবো এবং গণতন্ত্রের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে পাবরবো। সেই সাথে আজকে এই ঘন অন্ধকারের মধ্যে আমাদেরকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো।
এসময় গোলাম সিরাজ এমপিসহ-বগুড়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
সব মন্তব্য
No Comments