স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পূর্বে কোনো ঘোষণা ছাড়াই নেওয়া হয়েছে।
এতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে হাজার হাজার যাত্রী বাস টার্মিনাল এ বিবিন্ন স্টেশনে চরম দুর্ভোগের মিখে পড়েন।
স্থানীয়সূত্রে জানাগেছে,বুহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকেই একে একে বন্ধ হয়ে যেতে থাকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরের বিভিন্ন পরিবহনের কাউন্টার। শুক্রবার সকালে যাত্রীরা স্টেশনে এসে জানতে পারেন , কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না। এত চরম ভোগান্তীতে পড়েছে যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে চালক প্রতিটি ট্রিপে ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী ৪০০ টাকা পান। শ্রমিকদের আন্দোলনের পর গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মারিক-শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে চালক প্রতিটি ট্রিপে ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা এবং সহকারী ৭০০ টাকা দেওয়া হবে। কিন্তু নির্ধারিত দিন বাস্তবায়নের আগে মালিকপক্ষ বেশী টাকা দেয়া সম্ভব নয় জানিয়ে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments