আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং জেলায় এই দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছেন।
ভারতীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। এটি আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করার কিছু সময় পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে কারবি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরগকর। বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় তারা মারাত্মকভাবে আহত হয়ে নিহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় পাহাড়ি এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরে আগুন ও ধোঁয়া দেখা যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে।
ভারতীয় বিমানবাহিনী নিহত দুই কর্মকর্তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments