ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি পুকুরে রাতের আধাঁরে বিষ ঢেলে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে বুধবার ভোরে পুকুরের সকল প্রজাতির মাছ মরে ভেসে উঠে। খোঁজ নিয়ে জানা যায়, শহরের মধ্য পাইকপাড়া জামে মসজিদ সংলগ্ন হাজী দারু মিয়ার বাড়ীর পুকুর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন স্থানীয় নাছির হোসেন। মঙ্গলবার গভীর রাতে পুকুরটিতে বিষ ঢেলে দেয় দুর্র্বৃত্তরা। ভোরে ইজারাদার নাছির পুকুর পাড়ে গিয়ে দেখতে পান মাছ মরে পানির উপর ভেসে উঠছে। আস্তে আস্তে পুকুরের সকল মাছ মরে ভেসে উঠে। এসময় ইজারাদার নাসির পুকুরপাড়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এ বিষয়ে ইজারাদার নাসির হোসেন বলেন, পুকুরের একটি মহল দীর্ঘদিন ধরে পুকুরটি দখলের চেষ্টা করে আসছে। পুকুরটিতে মাছ চাষের ফলে তারা দখল করতে পারছিল না। এ কারনেই ওই মহলটি বিষ দিয়েছে পুকুরে। এতে আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments