ডেস্ক রিপোর্ট: সারা দেশের নির্মাণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি (গত ২৬ সেপ্টেম্বর, ২০২৫) নির্বাচিত হয়েছে । নির্মাণ শ্রমিকদের প্রধান দাবী নিরাপত্তাই প্রথম সহ অন্যান্য আইন সঙ্গত অধিকার এবং জীবন-যাপন উপযোগী মজুরী আদায়ের অঙ্গিকার নিয়ে আজ মঙ্গলবার, সকাল ১১ টা জাতীয় শহীদ মিনার, ঢাকায় বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন-এর নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন, কার্যকরী সভাপতি জনাব আমিরুল হক্ আমিন ও সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসাইন-এর নেতৃত্বে ২ বছর মেয়াদে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ১৭ সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের আগে নবনির্বাচিত সভাপতি, কার্যকরী সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় তারা দেশের সকল নির্মাণ শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ফেডারেশন সারা দেশের নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষায় সর্বদা সংগ্রমী ভূমিকা পালন করবে।
নেতৃবৃন্দ ঘোষণা দেন যে, আগামী দুই বছর সারা দেশের নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রম আইন বা¯Íবায়ন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জীবন-যাপন উপযোগী মজুরী বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ অঙ্গিকার করেন।
নেতৃবৃন্দ নির্মাণ শ্রমিকদের দুর্ঘটনামুক্ত, নিরাপদ কর্মস্থল, মর্যাদাপূর্ণ স্বীকৃতি, দুর্ঘটনায় নিহতআহতদের যথাযত ক্ষতিপূরণ, জীবন যাপন উপযোগী মজুরী এবং শ্রম আইন বাস্তবায়নের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি আ স ম জাকারিয়া, মোঃ কামরুল হাসান, আব্দুর রহিম, মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শুক্কুর আলী ও মোঃ হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফীল হোসেন , অর্থ সম্পাদক মনিরা মুন্নি ।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments