বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ,নারকেল গাছের চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে আমাদের নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল জাতি হতে হবে এবং পরনির্ভরতা কাটিয়ে নিজের পায়ে নিজেদের দাঁড়িয়ে উন্নত -সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তনয় সিংহের প্রাণবন্ত সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments