সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. আল ইমরান। গত ৫ এপ্রিল তিনি যোগদান করেন। এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দক্ষ ও সুনামের সাথে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ফার্মেসী বিভাগে মাস্টার্স সম্পন্ন করে ৩৬ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরিতে যোগ দেন। তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলায়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান যোগদানের পর সাংবাদিকদের বলেন, হয়রানিমুক্ত পরিবেশে সিংড়াবাসীকে ভূমি সেবা দিতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments