আর্ন্তজাতিক ডেস্ক: লেবাননে হামলা চালিয়ে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছে।হিজবুল্লাহ এক বিবৃতিতে নিহতের খবর নিশ্চিত করেছে।
আল-জাজিরা খবরে বলা হয়, শুক্রবার রাতভর এই হামলা চলায় ইসরাইল। হামলায় ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৯৫ জন।
হাসান নাসরুল্লাহ ১৯৬০ সালে জন্ম গ্রহন করেন।বৈরুতের পূর্বঞ্চলীয় উপকূল এলাকা বুজে হামুদে বেড়ে ওঠেন। বাবা ছিলেন একজন সবজি বিক্রেতা। তার ৯ সন্তানের মধ্যে নাসরুল্লাহ সবার বড়।
১৯৭৫ সালে লেবানন গৃহযুদ্ধে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট 'আমাল' -এ যোগ দেন। ১৯৮২ সালে আরও কয়েকজন মিলে সংগঠনটি থেকে বের হয়ে যান। ১৯৮৫ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠার ঘোষণা আসলে তাতে যোগ দেন হাসান নাসরুল্লাহ।
হিজবুল্লা শুরু থেকে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের শক্র ঘোষণা করেন।
১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হন। সেই থেকে মৃত্যু আগ পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments