কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, নির্বাচন কমিশনার জান্নাতুল ফেরদৌস ও মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৫ জানুয়ারি বিকেল ৪ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে।
মনোনয়ন প্রত্যাহার করা যাবে পরের দিন (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন বিকাল ৪ টায়। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি।
এতে সমিতির সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
গত ১৬ নভেম্বর ৬২তম সাধারণ সভায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলামকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়ে নবম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments