স্টাফ রিপোর্টার: 'জুলাই জাতীয় সনদ' স্বাক্ষর অনুষ্ঠানে প্রবেশকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১ টার দিকে এঘটনা ঘটে।
জানাগেছে, ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জুলাই যোদ্ধাদের সংসদ এলাকা থেকে বের করে দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুদ্ধরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙ্গে ফেলেছে।তারা বাইরে বাস ও ট্রাকসহ কয়েকটি পরিবহন ভাংচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
ভাংচুর করা গাড়ির মধ্যে পুলিশের দুটি গাড়িও রয়েছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
পুলিশপরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments