নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে অটো চার্জার বাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে চাঞ্চল্যকর ধর্ষন ও হত্যা মামলার মূল আসামী আটক হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত ধজিব উদ্দীনের ছেলে তাহিরুল ইসলামের অটোবাইকটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী চোরকে আটক করতে সক্ষম হয়। জানাগেছে, প্রতিদিনের ন্যায় তাহিরুল তার অটো বাইকটি রাতে চার্জে দেয়। রাত প্রায় চারটার দিকে ঘুম থেকে উঠে দেখে চার্জের স্থান থেকে তার অটো বাইকটি নেই। অটো চার্জার বাইকটি চুরি হয়েছে ধারণা করে চিল্লাহল্লা করলে এলাকার লোকজন টের পেয়ে মটরসাইকেল নিয়ে অটো চার্জার বাইকের খোঁজে ছুটাছুটি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে রাধানগর ডুংডুংগী অধিকারী পাড়ার গোপালের বাড়ীর সামনের রাস্তায় এলাকাবাসীর ধাওয়া খেয়ে অটো চার্জার বাইক রেখে পালিয়ে যাওয়ার সময় দুইজন চোর পালিয়ে গেলেও রিফাত বিন সাজ্জাত (২৩) নামের একজন চোর জনতার হাতে আটক হয়েছে। আটককৃত সাজ্জাত বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে। তার দেয়া তথ্যমতে পালিয়ে যাওয়া চোরেরা হলো, উপজেলার বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ এলাকার মৃত দবির উদ্দীনের ছেলে মোঃ ফরিদুল ইসলাম ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার নামাজপড়া এলাকার মোঃ জুলমত এর ছেলে জাহাঙ্গীর আলম। ধৃত চোরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এসময় সে অকোপটে শিকার করে গত ১৩ জানুয়ারী রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলষ্টেশন এলাকায় অজ্ঞাত এক কিশোরীকে ধর্ষনের পর হত্যা করে। সেইসাথে উক্ত হত্যাকান্ডের বেশকিছু ছবি তার ব্যবহৃত মোবাইল ফোনে পাওয়া যায়। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল সত্যতা শিকার করে বলেন, আমরা প্রথমত চুরির মামলা নিয়েছি। যাহার নম্বর ০৫, তারিখ ৮ মার্চ ২০২৫ এবং হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments