মেহেন্দীগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: নির্বাচন আসবে, নির্বাচন যাবে ভোটের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করুন, মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা অর্জন করুন,কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। ২০ সেপ্টেম্বর, শনিবার,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা এবং পৌর শাখার প্রতিনিধি সভায় এসব কথা বলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু,উপজেলা বিএনপি সিনিয়ার যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায় চৌধুরী শরিফা নাসরিন, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments