পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো:রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা শিক্ষা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
র্যালিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল,জেলা প্রশাসক শামীম আহমেদ সহ বিভাগের বিভিন্ন দফতরের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. রশীদুল হাসান,রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।
এছাড়াও আরো বক্তব্য রাখেন,সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
সভায় উপস্থিত বক্তারা- মাদকের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করে এর কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়াও মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments