প্রতাপ হোড় , সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরায় চেয়ারম্যান পদে ২জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্যা পদে ১১জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টা অফিস চলাকালিন সময় পর্যন্ত ৩টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থীর মনোনয়ন গ্রহণের কথা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও সহকারি রিটানিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ।
তিনি জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী খলিলুল্লাহ ঝড়–।
এবারের নির্বাচনে জেলার ১হাজার ৬১জন ভোটার আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোট প্রদান করবেন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments