বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুনুর রশীদ আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর। যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদ্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবিবুর রহমান, ফার্মেসী বিভাগের প্রফেসর গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আমীরুল ইসলাম, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর মো. খালেদুজ্জামান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রফেসর মামুনুর রশীদ মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদালয় থেকে ফার্মেসী বিষয়ে ১৯৮৯ সালে বি.ফার্ম, ১৯৯০ সালে এম.ফার্ম ও ২০০৩ সালে জাপানের নিগাতা ইউনিভার্সিটি অব ফার্মেসী এন্ড এপ্লায়েড লাইফ সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত ক্রেস্ট (CREST) ও জেএসপিএস (JSPS) ফেলোশিপে জাপানের তোহোকু ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
১৯৯৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১০ সালে প্রফেসর পদে উন্নীত হন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি রাবি ফার্মেসী বিভাগের সভাপতি ও ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি জাপানের নিগাতা ইউনিভার্সিটি অব ফার্মেসী এন্ড এপ্লায়েড লাইফ সায়েন্সেসে ভিজিটিং সাইনটিস্ট হিসেবে কাজ করেন। ২০১৮ সালে তিনি জেএসপিএস এ্যালামনাই এসোসিয়েশনের ব্রিজ ফেলোশিপে জাপানের মিয়ে বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার মেডিসিনে গবেষণা করেন।
তাঁর ২টি গ্রন্থ ও ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখ্যযোগ্য সংখ্যক সেমিনার, কনফারেন্স ও বৈজ্ঞানিক সম্মিলনীতে অংশগ্রহণ করেছেন। তিনি বেশ কয়েকটি বৈজ্ঞানিক ও পেশাজীবী সংস্থার সদস্য ও এসব সংস্থায় নেতৃত্বের দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments