ডেস্ক রিপাের্ট: ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে। ইউক্রেনিয়ান গ্রেইন এসোসিয়েশনের প্রধান সের্গেই ইভাশচেঙ্কো শুক্রবার এ কথা জানান। খবর এএফপির।
তিনি বলেন, আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন টন শস্য উৎপাদন আশা করছি।
যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদিত হয়েছিল।
ইভাশচেঙ্কো বলেছেন, এর মূল কারণ যুদ্ধ। এর কারণে জ¦ালানি সংকট দেখা দিয়েছে এবং বীজবপন বাধাগ্রস্ত হয়েছে।
ইউক্রেন বিশে^র অন্যতম শস্য উৎপাদনকারী ও রপ্তানীকারক দেশ। ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর শস্য চালান বন্ধ হয়ে যায় এবং ইউক্রেনের বন্দরে ২০ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে।
এ কারণে কৃষকরা প্রয়োজনীয় অর্থ পায়নি যা দিয়ে তারা সার কিনতে পারবে।
ইভাশচেঙ্কো আরো বলেন, অনেক এলাকা অবরুদ্ধ। জমিতে যুদ্ধ চলছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা সাধারণত ২৫ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করি। চলতি বছর ১৮ থেকে ১৯ মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদন করা হয়েছে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments