সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ নিজের ফেসবুক একাউন্টে তিনটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ (২১)। এ ঘটনায় ১৭ ডিসেম্বর (শুক্রবার) রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী গ্রামের আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিব্বির ময়মনসিংহ শহরের মীরবাড়ী কলেজ রোড় এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন। তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র। শিব্বির ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাসটি দেন ১৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টার দিকে। তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুর আসতেছে বলে পরিবারের সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। তার আগে ১৬ তারিখে মধ্যরাতে পরিবারের সঙ্গে কথা হয় শিব্বিরের। তারপর ফেসবুকে স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসগুলোতে তিনি লেখেন—‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।
শিব্বির আহমেদের বাবা আব্দুল্লাহ আল ফারুক যুগবার্তাকে বলেন, ‘আমার ছেলে খুব সহজ-সরল। সে আত্মহত্যা করতে পারে না। হঠাৎ কী কারণে ফেসবুকে এ ধরনের পোস্ট দিয়ে নিখোঁজ হলো তা বুঝতে পারছি না। তাকে খুঁজে পেতে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় জিডি করেছি। তারা এখনও কোনো খোঁজ দিতে পারেনি।'
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার তদন্তকারী কর্মকর্তা কুমোদলাল দাস যুগবার্তাকে বলেন, আমরা তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করছি। তবে এখনও তার খোঁজ পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments