ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সংস্কার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর ২৪ দফা দাবি উপস্থাপন করেছে ইবি শাখা ছাত্রশিবির। এতে মোট ১১০ টি প্রস্তাবনা উল্লেখ করে সংগঠনটি।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসানের উপস্থিতিতে প্রস্তাবনাগুলো পেশ করার পাশাপাশি উপাচার্যের কাছে হস্তান্তর করেন তারা।
পরবর্তীতে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে সংগঠনের নেতাকর্মীরা।
স্মারকলিপির মধ্যে আওয়ামী দুঃশাসনে অনিয়মের তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, আবাসিক হল সংক্রান্ত, বিভাগ, অনুষদ ও একাডেমিক কার্যক্রম, নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস, কেন্দ্রীয় গ্রন্থগার সংস্কার, ধর্মীয় উপাসনালম, চিকিৎসা সেবা প্রবৃদ্ধি, ছাত্র সংসদ, প্রশাসনিক কার্যক্রম, গবেষণা বৃদ্ধি, পরিবহন সেবা, ভর্তি পরীক্ষা, আইআইইআর, মরণব্যাধি নিরাময় তহবিল ও ছাত্রকল্যাণ ফান্ড, গ্রিন ক্যাম্পাস-ক্লিন ক্যাম্পাস, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন চালু বিষয়ক, মননশীল সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া ও শরীরচর্চা ক্ষেত্র, নিয়োগ প্রক্রিয়া, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ সংস্করণের প্রসঙ্গে উঠে আসে।
সংগঠনটির ইবি শাখা সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান বলেন, আমাদের আগে অন্য সংগঠনও প্রস্তাবনা পেশ করেছিল। তবে আমাদের একটু সময় নিতে হয়েছে। আজকে উপাচার্য বরাবর ১১০ প্রস্তাবনা পেশ করে প্রেস ব্রিফিং করেছি। এক্ষেত্রে শিক্ষার্থীদের চাওয়ার ওপর ভিত্তি করে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।
ইবি শাখা সভাপতি এইচ এম আবু মুসা বলেন, আমরা উপাচার্যের কাছে হস্তান্তর করেছি এবং বাস্তবায়নের ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা দরকার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আপাতত ইকসু নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দলীয় সংগঠনের প্রতিনিধি কিন্তু সবকিছু বলতে পারে না। তবে ইকসু ভিপি যিনি হবেন তিনি কিন্তু সিন্ডিকেট সভার সদস্য হন। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে দাবিদাওয়া পেশ করার জন্য ভূমিকা রাখতে পারেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments