স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদাক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা ২য় বারের মানিকগঞ্জ জেলায় শিক্ষা খাতে বিশেষ ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার ২৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের হাত থেকে বুধবার শ্রেষ্ঠ উপজেলা সম্মাননা গ্রহণ করেন তিনি। মানিকগঞ্জ জেলার সাতজন উপজেলা চেয়ারম্যানের মধ্যে তিনি নির্বাচিত হন।
উল্লেখ্য ২০১৯ সালের ২৫ মার্চ মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি। যমুনা নদীর করাল গ্রাসে ক্ষত-বিক্ষত এই উপজেলার মানুষের বসবাস।আটটি ইউনিয়নে ১ লাখ ১৫ হাজার ৫৩০ জন ভোটার নিয়ে গঠিত দৌলতপুর উপজেলার নির্বাচনী এলাকা। এর মধ্যে বাচামারা, চরকাটারি, বাঘুটিয়া ও জিয়নপুরসহ কয়েকটি ইউনিয়ন রয়েছে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে। আর এখানকার ৯০ ভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
সব মন্তব্য
No Comments