আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় আহতদের আঘাত সামান্য থেকে গুরুতর পর্যন্ত রয়েছে এবং বিমানবন্দরের বস্তুগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। কী ধরনের হামলা হয়েছে তা বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
হামলার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ঘটনার পর রাতভর দাম্মাম থেকে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি দেশটির বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা বেড়েছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments