প্রতাপ কুমার হোড়,সাতক্ষীরা : সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিবুর রহমান (৩০) নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাতে ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙ্গা এলাকার মেইন পিলার ৭ এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের গাইনপাড়া গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে।
ঘোনা গ্রামের অধিবাসি ইমদাদুল ইসলাম জানান, বুধবার রাতে অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেন্সিডিল আনতে যায় ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল, একইগ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তারা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭ নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর
পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তার সহযোগীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের৷ জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘোনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সাহাবুদ্দিন জানান, বিষয়টি তারা লোকমুখে শুনেছেন বলে জানান। খোঁজ খবর নেয়ার জন্য তারা ইতিমধ্যে কাজ করছেন বলে আরো জানান, বিস্তারিত পরে জানানো হবে বলে।
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার ...
সব মন্তব্য
No Comments