আনিছ আহমেদ( শেরপুর) প্রতিনিধি: গ্লোবাল টেলিভিশন ভবনের সামনে এসাইনমেন্ট এডিটর আনিছুর রহমান সাব্বির তরুণ বেগী, রাসেদ, বাঁধন ক্যামেরা পারসন সনি, গাড়ী চালক ইকবাল, হাফিজসহ সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঝিনাইগাতী প্রেসক্লাব।
সোমবার দুপুরে ঝিনাইগাতী প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো'র সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা তাদের বক্তব্য গত ১৩ জুন সোমবার সকালে এসাইনমেন্ট কাজে বের হওয়ার সময় গ্লোবাল টেলিভিশন ভবনের প্রধান কার্যালয়ের সামনে এসাইনমেন্ট এডিটর আনিছুর রহমান, সাব্বির, তরুণ বেগী, রাসেদ, বাঁধন, ক্যামেরা পারসন সনি, গাড়ী চালক ইকবাল, হাফিজসহ সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা করে সন্ত্রাসী মুন্না বাহিনী।
মানববন্ধনে ঝিনাইগাতী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ওই হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারী মুন্না বাহিনীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী জানান তারা।
গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হেলাল এর সভাপতিত্বে ও ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো. নমশের আলম, সহ-সভাপতি মোঃ জিয়াউল হক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফুল্লাহ,সদস্য আনিছ আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments