আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনা সদস্যের মধ্যে গোলোগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনার খবর দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এসডিটিভি।
এক প্রতিবেদনে গণমাধ্যমটে জানান, পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনা বাহিনী পাল্টা জবাব দিয়েছেন।
সেনা সূত্রে জানাগেছে, ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে 'কার্যকরভাবে জবাব দিয়েছে; এতে কেউ হতাহত হয়নি। পাকিস্তানের বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চোড়ে।
এরআগে গত ২২ এপ্রিল বেকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। হামলার পর থেকে ভারত পাকিস্তানকে দোষারোপ করে আসছে। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
সব মন্তব্য
No Comments