রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সাংবাদিক সৈকত (৩০) পিতা মৃত আবুল কালাম, এর উপর মিথ্যা বানোয়াট হয়রানি মূলক মামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নে চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, বাদী হয়ে গত ০৩-১০-২০২৩ ইং তারিখে ধর্মপাশা থানায় উক্ত মামলাটি দায়ের করেন (মামলা নং -০২/৬৩, )। এই মামলার সূত্র ধরেই পাইকরাটি ইউনিয়নের সর্বস্তরে মানুষ সৈকতের পক্ষে তার মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন পালন করে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোছাঃ রহিমা বেগম (৫০),মোঃ মাসুদ রানা (৪৫)৪নং ওয়াড সহ-সভাপতি আওয়ামী লীগ, মোঃ আতিকুল মেম্বার (৪০) সাবেক মেম্বার, মোঃ আমিনুল হক নয়ন (৪২) প্রমুখ।
এসময় বক্তারা বলেন মোজাম্মেল হক ইকবাল চেয়ারম্যান, সৈকতের উপর যে মামলাটি দিয়েছে সে মামলাটি মিথ্যা ও বানোয়াট, সৈকত ছেলেটি গরিব অসহায় পরিবারের সন্তান , ইকবাল চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ সে মানুষকে হয়রানি করে।তার নিজের এবং পরিষদের দোষ ঢাকার জন্য এই অসহায় ছেলেটিকে পাসানো হয়েছে।
শুধু তাই নয় সে মানুষকে বিপদে ফেলার তার একমাত্র কাজ, বক্তারা আরও বলেন সৈকত একজন ভালো ব্যক্তি সে কখনো এই কাজ করতে পারে না সে একজন অসহায় পরিবারের সন্তান দিন আনে দিন কায়, সে মানুষের কখনো ক্ষতি করে নাই তাই আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। নিজামপুর গ্রামবাসীর পক্ষ থেকে নারী-পুরুষ আমরা সর্বস্তরের জনগণ সৈকতের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছি এবং সঠিক তদন্তের মাধ্যমে দুসিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে পাইকরাটির চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম, সৈকত এবং ঋতুর ফোনে আলাপনের রেকর্ড শুনে আমি থানায় মামলাটি দায়েল করি।
ধর্মপাশা কর্তব্যরত এস আই মোঃ সবুর এর সঙ্গে মোটো ফোনে কথা বলে জানা যায় তদন্ত প্রক্রিয়া দিন রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments