ডেস্ক রিপোর্ট: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৪ ডিসেম্বর বুধবার সকাল ৭ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাট্যজন নাদের চৌধুরী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল সহ জাসদ ও সহযোগী সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্তর উপস্থিত দলীয় নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে ভাষণে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতিকে মেধাশূণ্য করা এবং জাতির অসাম্প্রদায়িক মানবতা চিন্তাদর্শণের বিকাশ রুদ্ধ করতেই পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দালাল জামাত, শিবির, মুসলিম লীগ, নেজামে ইসলামীসহ পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলির সমন্বয়ে গঠিত রাজাকার আলবদর বাহিনী জাতির আলোকবর্তিকা বুদ্ধিজীবীদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ও কর্নেল তাহেরকে হত্যার পর মুশতাক, জিয়া, এরশাদ, খালেদা জিয়ার হাতধরে এই খুনি রাজাকার আলবদর রাজনৈতিক পুনরুত্থান ঘটেছিল, রাষ্ট্রক্ষমতার অংশীদার হয়েছিল। জনাব ইনু বলেন, বিএনপি-জামাতের ক্ষমতা পুনর্দখলের আন্দোলন আসলে রাজাকার আলবদরদের গোলাম আযম সৃষ্ট 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার' আন্দোলন। তিনি বলেন, জাসদ, ১৪দলসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ক্ষমতা পুনর্দখলের আন্দোলন প্রতিহত করবে। বাংলাদেশের মাটিতে পাকিস্তানপন্থী রাজাকার আলবদর ও তাদের রাজনৈতিক সঙ্গীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাসদের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাসদের জেলা, উপজেলা কমিটিসমূহ নিজ নিজ এলাকায় শহীদ মিনার, শহীদ বেদী, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments