স্টাফ রিপোর্টার: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই সহযোগিতার মনোভাবকে দূর্বলতা মনে করতে পারেন। তাদেরকে মনে রাখতে হবে এ দলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল তেমনি এ দলের অনেক নেতাকর্মীর দীর্ঘত্যাগের বিনিময়ে আওয়ামী স্বৈরশাসকের পতন হয়েছে।
তিনি বলেন, বিএনপি আপোষ করতে জানে না। কোন স্বৈরাচার বা ফ্যাসিস্টের সাথে আঁতাতের রাজনীতি কখনোই করে নাই। কিন্তু কেউ কেউ জুলাই বিপ্লবেও আপোষ করে আন্দোলন স্থগিতের ঘোষণা করেছিলো তা কিন্তু জাতি ভুলে যায়নি।
শুক্রবার রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবুজবাগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. রফিক, একটি বিশেষ দল দরজার পিছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দূর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। স্বাস্থ্য সেক্টরসহ সব সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গনমানুষের দল, তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গনতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, মানুষ জীবন দিয়েছে, বর্তমান সরকারের উচিত হবে যতদ্রুত সম্ভব জনগণের অধিকার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনে ভূমিকা রাখা।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার দল বিএনপি সবসময় যেকোনো দূর্যোগে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আগামীতেও দেশ ও জাতির কল্যাণে দেশকে আরও এগিয়ে নিতে বিএনপি বদ্ধ প্রতিজ্ঞ।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন, যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. জাভেদ, মাকসুদ আতাউর, সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments