ডেস্ক রিপোর্ট: আজ থেকে কোটি কোটি বছর পর কেমন দেখতে হবে ভবিষ্যতের পৃথিবী? সে কি আজকের মতোই সুজলা সুফলা থাকবে? আজকের মতোই মানুষের ভিড়ে, পশুপাখিদের হাঁকডাকে জমজমাট থাকবে সৌরজগতের এই তৃতীয় গ্রহ? নাকি বছরের পর বছর ধরে প্রকৃতির রূপ বদলে ভোল বদলে ফেলবে মাটির পৃথিবীও? দ্য ওয়াল
ভবিষ্যতে কী হবে তা হয়তো আগে থেকে বলা যায় না। তবে আধুনিক বিজ্ঞান ভবিষ্যতের আভাস দিতে পারে বইকি। তেমনই আভাসের কথা শোনালেন নেদারল্যান্ডসের গবেষকরা। তাঁরা জানালেন আজ থেকে ২০ কোটি বছর পর ঠিক কতটা বদলে যাবে এই পৃথিবীর রূপ।
নেদারল্যান্ডের বিজ্ঞানীরা জানিয়েছেন, সেসময় আফ্রিকার কিছু অংশ ভেঙে আলাদা হয়ে যাবে ওই মহাদেশ থেকে। তারপর তারা ভারত মহাসাগর ধরে এগিয়ে আসবে ভারতীয় উপমহাদেশের দিকে।
আফ্রিকার সোমালিয়া ভেঙে টুকরো হয়ে ভারতের দিকে চলে আসবে বলে দাবি করেছেন গবেষকরা। সেই সঙ্গে এগিয়ে আসবে আফ্রিকা ঘেঁষে থাকা মাদাগাস্কার দ্বীপও। ভারতের সঙ্গে এই দুই স্থলখণ্ডের প্রচণ্ড সংঘর্ষ হবে আজ থেকে ২০০ মিলিয়ন বছর পর। আর তার ফলেই নাকি জন্ম নেবে নতুন এক মহাদেশ। ভারতের যে বিলাসবহুল মুম্বইতে আজ রয়েছে বলিউডি জাঁকজমক, সেখানেই নাকি মাথা উঁচিয়ে থাকবে বিশাল এক পর্বত। হিমালয়ের চেয়েও উঁচু হবে সে পর্বতের চূড়া।
মহাসাগরীয় পাতের এই নাটকীয় পরিবর্তন দেখার জন্য আজকের পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। তবে ভবিষ্যতের সেই পৃথিবীর রূপ কল্পনা করাও তো কম রোমাঞ্চকর নয়!
ভূগর্ভস্থ পাত সারাবছরই চলমান। বছরে দুই থেকে তিন ইঞ্চি সরে থাকে এক একটি পাত। মাটির গভীরে এই পাতের নড়াচড়াতেই সাধারণত পাহাড়ের সৃষ্টি হয়। আমাদের খুব চেনা হিমালয়ও মহাদেশ আর মহাসাগরীয় পাতের সংঘর্ষেরই ফসল। তেমন আরও এক সংঘর্ষ হতে চলেছে সুদূর ভবিষ্যতে, জন্ম নিতে চলেছে আরও এক বিশালাকায় পাহাড়। আজ যে ভূখণ্ড দুই ভিন্ন মহাদেশের অংশ, ২০ কোটি বছর পর তারাই একসঙ্গে গঠন করবে নতুন এক মহাদেশ, তেমনটাই দাবি ডাচ গবেষকদের। আমেরিকান জার্নাল অফ সায়েন্সে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ২০২১ সালে।
টেকটোনিক প্লেট থিওরির উপরেই দাঁড়িয়ে রয়েছে আজকের চেনা পৃথিবীর ছক। সুদূর অতীতে পৃথিবীর জন্মলগ্নে সবকটি মহাদেশ জুড়ে ছিল একটাই স্থলখন্ড। চারদিকে উত্তাল সমুদ্রের জলরাশির মাঝে ভেসে থাকত সেই স্থলভাগ, যার নাম প্যানজিয়া। পরে টেকটোনিক প্লেটের রদবদলের দলে টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে গেছে সমস্ত ভূখন্ড। জন্ম নিয়েছে সাত সাতটি মহাদেশ। তাতে গজিয়ে উঠেছে অজস্র জনবসতি। আজ থেকে ২০ কোটি বছর পর আবার তেমনই এক ওলটপালট কাণ্ড ঘটে যাবে এই পৃথিবীতে, জানাচ্ছেন বিজ্ঞানীরা।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments